Psalms 44:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি কেন তোমার মুখ আচ্ছাদন করছো? আমাদের দুঃখ ও দৌরাত্ম্যভোগ কেন ভুলে যাচ্ছ?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেন তুমি তোমার মুখ লুকিয়ে রাখো আর আমাদের দুর্দশা ও নির্যাতন ভুলে যাও?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি কেন আপন মুখ আচ্ছাদন করিতেছ? আমাদের দুঃখ ও দৌরাত্ম্যভোগ কেন ভুলিয়া যাইতেছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি কেন আপন মুখ আচ্ছাদন করিতেছ? আমাদের দুঃখ ও দৌরাত্ম্যভোগ কেন ভুলিয়া যাইতেছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেন তোমার মুখ তুমি ফিরিয়ে রেখেছ? আমাদের দুঃখ ও অত্যাচারের কথা কেন ভুলে গেছ?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেন তোমার মুখ তুমি ফিরিয়ে রেখেছ? আমাদের দুঃখ ও জুলুমের কথা কেন ভুলে গেছ?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেন তুমি আজ আমাদের প্রতি হয়েছ বিমুখ? কেন আমাদের দুঃখক্লেশ, নির্যাতন রয়েছ ভুলে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, কেন আপনি আমাদের থেকে লুকোচ্ছেন? আপনি কি আমাদের দুঃখ যন্ত্রণা ভুলে গেছেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি কেন তোমার মুখ লুকাচ্ছ এবং আমাদের দুঃখ ও অত্যাচার কেন ভুলে যাচ্ছ।