Psalms 44:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তাঁরা নিজেদের তলোয়ার দ্বারা দেশ অধিকার করেন নি, তাঁদের নিজের বাহু তাঁদেরকে নিস্তার করে নি; কিন্তু তোমার ডান হাত, তোমার বাহু ও তোমার মুখের প্রসন্নতা তা করেছিল, কারণ তাঁদের প্রতি তোমার মহব্বত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা তাঁদের তরোয়াল দিয়ে এই দেশ অধিকার করেননি, তাঁদের বাহুবলে তাঁরা জয়লাভ করেননি; কিন্তু তোমার শক্তিশালী ডান হাত, তোমার বাহু, আর তোমার মুখের জ্যোতি সেইসব করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তাঁহারা আপনাদের খড়্‌গ দ্বারা দেশ অধিকার করেন নাই, তাঁহাদের নিজ বাহু তাঁহাদিগকে নিস্তার করে নাই; কিন্তু তব দক্ষিণ হস্ত, তব বাহু ও তব মুখের প্রসন্নতা [তাহা করিয়াছিল,] কারণ তাঁহাদের প্রতি তোমার অনুকম্পা ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তাঁহারা আপনাদের খড়্‌গ দ্বারা দেশ অধিকার করেন নাই, তাঁহাদের নিজ বাহু তাঁহাদিগকে নিস্তার করে নাই; কিন্তু তব দক্ষিণ হস্ত, তব বাহু ও তব মুখের প্রসন্নতা [তাহা করিয়াছিল,] কারণ তাঁহাদের প্রতি তোমার অনুকম্পা ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা নিজেদের তলোয়ার দিয়ে এই দেশ দখল করেন নি, নিজেদের শক্তিতে জয়লাভও করেন নি; তোমার শক্তি, হ্যাঁ, তোমার মহাশক্তি, আর তোমার উপস্থিতির মহিমাই তা করেছিল, কারণ তাঁদের উপর তোমার দয়া ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা নিজেদের তলোয়ার দিয়ে এই দেশ দখল করেন নি, নিজেদের শক্তিতে জয়লাভও করেন নি; তোমার শক্তি, জ্বী, তোমার মহাশক্তি, আর তোমার উপস্থিতির মহিমাই তা করেছিল, কারণ তাঁদের উপর তোমার রহমত ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তরবারি দ্বারা এ দেশ তাঁরা করেননি অধিকার, করেননি জয়লাভ আপন বাহুবলে। কিন্তু সম্ভব হয়েছিল তা তোমারই ক্ষমতা ও প্রতাপে, কারণ তাঁদের উপর প্রসন্ন ছিলে তুমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের পিতৃপুরুষরা তাঁদের তরবারির জোরে এই ভূখণ্ড অধিকার করেন নি| তাঁদের বলিষ্ঠ বাহুর জোরে তাঁরা জয়ী হন নি| এই সব হয়েছে কারণ, আপনি আমাদের পিতৃপুরুষদের সঙ্গে ছিলেন| ঈশ্বর আপনার বিপুল শক্তি আমার পিতৃপুরুষদের রক্ষা করেছেন| কেন? কারণ আপনি তাদের ভালোবাসতেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তারা নিজেদের তরোয়াল দ্বারা দেশ অধিকার করে নি, তাদের নিজের বাহু তাদের রক্ষা করে নি, কিন্তু তোমার ডান হাত, তোমার বাহু এবং তোমার মুখের আলো, কারণ তুমি তাদের প্রতি উপযোগী ছিলেন।