Psalms 44:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তুমিই আমাদের দুশমনদের থেকে আমাদেরকে নিস্তার করেছ, আমাদের বিদ্বেষিদেরকে লজ্জিত করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমাদের শত্রুদের উপরে তুমি আমাদের বিজয়ী করেছ, তুমি আমাদের বিপক্ষদের লজ্জিত করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তুমিই আমাদের বিপক্ষগণ হইতে আমাদিগকে নিস্তার করিয়াছ, আমাদের বিদ্বেষিগণকে লজ্জাপন্ন করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তুমিই আমাদের বিপক্ষগণ হইতে আমাদিগকে নিস্তার করিয়াছ, আমাদের বিদ্বেষিগণকে লজ্জাপন্ন করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তুমিই শত্রুদের উপর আমাদের জয়ী করেছ, আমাদের বিপক্ষদের লজ্জায় ফেলেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তুমিই শত্রুদের উপর আমাদের জয়ী করেছ, আমাদের বিপক্ষদের লজ্জায় ফেলেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তুমিই আমাদের করেছ উদ্ধার শত্রুর কবল থেকে। যারা আমাদের বিদ্বেষ করে তাদের তুমি করেছ অবমানিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর আপনিই আমাদের শত্রুর হাত থেকে বাঁচিয়েছেন| আপনিই শত্রুদের লজ্জার মুখে ঠেলে দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তুমিই আমাদের শত্রুদের থেকে আমাদের রক্ষা করেছ এবং যারা আমাদের ঘৃণা তাদের লজ্জায় ফেলে দাও।