Psalms 44:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা সমস্ত দিন আল্লাহ্কে নিয়ে গর্ব করেছি, আর চিরকাল তোমার নামের প্রশংসা-গজল করবো। [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরে আমরা সারাদিন গর্ব করি, আর আমরা চিরকাল তোমার নামের প্রশংসা করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা সমস্ত দিন ঈশ্বরেরই শ্লাঘা করিয়াছি, আর চিরকাল তোমার নামের স্তব করিব। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা সমস্ত দিন ঈশ্বরেরই শ্লাঘা করিয়াছি, আর চিরকাল তোমার নামের স্তব করিব। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরকে নিয়েই আমরা সব সময় গর্ব করে এসেছি; চিরকাল আমরা তোমার গৌরব করব। [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্কে নিয়েই আমরা সব সময় গর্ব করে এসেছি; চিরকাল আমরা তোমার প্রশংসা করব। [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরকে ঘিরেই আমার সকল গর্ব, চিরকাল আমরা কৃতজ্ঞতা নিবেদন করব তোমারই চরণে। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, সারাদিন ধরে আমরা আপনার প্রশংসা করেছি! চিরকাল আমরা আপনার প্রশংসা করবো!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা সমস্ত দিন ধরে ঈশ্বরেতে গর্ব করলাম এবং চিরকাল জন্য তোমার নামের ধন্যবাদ করব। সেলা