Psalms 45:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, শোশন্নীম। কারুন-সন্তানদের। মস্কীল। প্রেম-গজল। আমার হৃদয়ে শুভকথা উথলে উঠছে; আমি বাদশাহ্র বিষয়ে আমার রচনা বিবৃত করবো; আমার জিহ্বা দক্ষ লেখকের লেখনীস্বরূপ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন আমি রাজার কাছে শ্লোক পাঠ করি সুন্দর বাক্য আমার হৃদয়কে আলোড়িত করে; আমার জিভ সুদক্ষ লেখকের কলমের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার হৃদয়ে শুভকথা উথলিয়া উঠিতেছে; আমি রাজার বিষয়ে আপন রচনা বিবৃত করিব; আমার জিহ্বা দ্রুত লেখকের লেখনীস্বরূপ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার হৃদয়ে শুভকথা উথলিয়া উঠিতেছে; আমি রাজার বিষয়ে আপন রচনা বিবৃত করিব; আমার জিহ্বা দ্রুত লেখকের লেখনীস্বরূপ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার অন্তর সুন্দর ভাবধারায় ভরে উঠছে; রাজার উদ্দেশে আমার কবিতা বেরিয়ে আসছে; আমার জিভ্ পাকা লেখকের লেখনী হয়ে উঠছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার অন্তর সুন্দর ভাবধারায় ভরে উঠছে; বাদশাহ্র উদ্দেশে আমার কবিতা বেরিয়ে আসছে; আমার জিভ্ পাকা লেখকের লেখনী হয়ে উঠছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজার উদ্দেশে এ গাথা নিবেদন করতে গিয়ে সুমধুর কল্পনার ভাবাবেশে উচ্ছ্বসিত হৃদয় আমার, সুলেখকের লেখনীর মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজার জন্য যখন আমি এই গানটি লিখছি, আমার মন চমৎকার শব্দসমূহে ভরে যাচ্ছে| একজন দক্ষ লেখকের কলমে যেমন শব্দ আসে, তেমনি ভাবে আমার মুখে শব্দগুলো আসছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার হৃদয় একটি ভালো বিষয়ের উপর উপচে পড়ছে; আমি রাজার বিষয়ে আমার রচনার শব্দগুলো জোরে জোরে পড়ব; আমার জিভ প্রস্তুত একটি লেখকের কলমের মত।