Psalms 45:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
টায়ার-কন্যা উপঢৌকন নিয়ে আসবেন, ধনী লোকেরা তোমার কাছে ফরিয়াদ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সোরের নগরী এক উপহার নিয়ে আসবে, ধনী লোকেরা তোমার অনুগ্রহ প্রার্থনা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সোর-কন্যা উপঢৌকন লইয়া আসিবেন, ধনী প্রজারা তোমার কাছে বিনতি করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সোর-কন্যা উপঢৌকন লইয়া আসিবেন, ধনী প্রজারা তোমার কাছে বিনতি করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সোর শহরের লোকেরা উপহার নিয়ে আসবে; খুব ধনী লোকেরা তোমার দয়া চাইবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
টায়ার শহরের লোকেরা উপহার নিয়ে আসবে; খুব ধনী লোকেরা তোমার রহমত চাইবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সোর নগরের অধিবাসীরা তোমার কাছে আনবে উপহার, বিবিধ রত্নসম্ভারে বিত্তবানেরা করবে তোমার মনোরঞ্জন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সোর প্রদেশের ধনী লোকরা, তোমার সাক্ষাৎ পাবার জন্য তোমার কাছে মূল্যবান উপহার সামগ্রী নিয়ে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সোরের-মেয়ে সেখান থেকে উপহারের সাথে আসবেন, ধনী মানুষেরা তোমার কাছে অনুগ্রহের জন্য প্রার্থনা করবে।