Psalms 45:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁকে সূচীশিল্পীত কোর্তা পরিয়ে বাদশাহ্র কাছে নিয়ে যাওয়া হবে, তাঁর পিছনে থাকা সহচরী কুমারীদেরকে তোমার কাছে নেওয়া যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অলংকৃত পোশাকে তাকে রাজার কাছে নিয়ে যাওয়া হবে; তার কুমারী সঙ্গিনীরা, যাদের তার সঙ্গে থাকার জন্য আনা হয়েছে, রাজকন্যাকে অনুসরণ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি সূচীশিল্পিত বস্ত্র পরিয়া রাজার নিকটে আনীতা হইবেন, তাঁহার পশ্চাদ্বর্ত্তিনী সহচরী কুমারীদিগকে তোমার নিকটে লওয়া যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি সূচীশিল্পিত বস্ত্র পরিয়া রাজার নিকটে আনীতা হইবেন, তাঁহার পশ্চাদ্বর্তিনী সহচরী কুমারীদিগকে তোমার নিকটে লওয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নক্শা তোলা পোশাকে তাঁকে রাজার কাছে নিয়ে যাওয়া হবে; তাঁর পিছে থাকা কুমারী সংগিনীদেরও তোমার কাছে নিয়ে যাওয়া হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নক্শা তোলা পোশাকে তাঁকে বাদশাহ্র কাছে নিয়ে যাওয়া হবে; তাঁর পিছে থাকা অবিবাহিতা সংগিনীদেরও তোমার কাছে নিয়ে যাওয়া হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহার্ঘ বসনে বিভূষিতা, সখীকুল পরিবৃতা রাজকুমারীকে আনা হবে রাজসন্নিধানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সুন্দর পোশাক পরে যখন তিনি রাজার কাছে যাবেন তখন রাজার সভা-নন্দিনীরা তাঁর পিছন পিছন যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সূচী শিল্পিত পোশাক পড়ে রাজার কাছে আসবে, যে সঙ্গীরা তাকে অনুসরণ করবে তারা কুমারীদের তোমাদের কাছে নিয়ে আসবে।