Psalms 45:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি মানুষের চেয়ে পরম সুন্দর; তোমার ওষ্ঠাধর থেকে রহমত ঝরে পড়ে; এজন্য আল্লাহ্‌ চিরকালের জন্য তোমাকে দোয়া করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি পুরুষের মধ্যে সবচেয়ে সুদর্শন, মঙ্গলময় বাক্য তোমার মুখ থেকে নির্গত হয়, কেননা ঈশ্বর নিজেই তোমাকে চিরকালের জন্য আশীর্বাদ করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি মনুষ্য-সন্তানগণ অপেক্ষা পরম সুন্দর; তোমার ওষ্ঠাধরে অনুগ্রহ সেচিত হয়; এই নিমিত্ত ঈশ্বর চিরকালের জন্য তোমাকে আশীর্ব্বাদ করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি মনুষ্য-সন্তানগণ অপেক্ষা পরম সুন্দর; তোমার ওষ্ঠাধরে অনুগ্রহ সেচিত হয়; এই নিমিত্ত ঈশ্বর চিরকালের জন্য তোমাকে আশীর্বাদ করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মানুষের মধ্যে তুমি পরম সুন্দর; তোমার দু’টি ঠোঁট কথার মধুতে ভেজা; ঈশ্বরের চিরকালের আশীর্বাদ তোমার উপর ঝরে পড়ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানুষের মধ্যে তুমি পরম সুন্দর; তোমার দু’টি ঠোঁট কথার মধুতে ভেজা; আল্লাহ্‌র চিরকালের দোয়া তোমার উপর ঝরে পড়ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
(হে রাজন,) সুন্দরতম তুমি মানবকুলে, মধুর তোমার মুখের বাণী তাই তুমি চিরধন্য বিধাতার আশীর্বাদে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে কোন লোকের থেকেই তুমি সুন্দর! তুমি একজন দারুণ বক্তা| তাই ঈশ্বর সর্বদাই তোমাকে আশীর্বাদ করবেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি মানুষের সন্তানদের মধ্যে উত্তম; তোমার ঠোঁটের অনুগ্রহ; তাই আমরা জানি যে ঈশ্বর তোমাকে চিরকালের জন্য আশীর্বাদ করেছেন।