Psalms 45:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর স্বীয় প্রতাপে কৃতকার্য হও, বাহনে চড়ে যাও, সত্যের ও ধার্মিকতাযুক্ত নম্রতার পক্ষে, তাতে তোমার ডান হাত তোমাকে ভয়াবহ কাজ শেখাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সত্য, নম্রতা ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করে নিজস্ব মহিমায় জয়লাভের দিকে অগ্রসর হও; তোমার ডান হাত ভয়াবহ ক্রিয়াকলাপ করুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর স্বীয় প্রতাপে কৃতকার্য্য হও, বাহনে চড়িয়া যাও, সত্যের ও ধার্ম্মিকতাযুক্ত নম্রতার পক্ষে, তাহাতে তোমার দক্ষিণ হস্ত তোমাকে ভয়াবহ কার্য্য শিখাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর স্বীয় প্রতাপে কৃতকার্য হও, বাহনে চড়িয়া যাও, সত্যের ও ধার্মিকতাযুক্ত নম্রতার পক্ষে, তাহাতে তোমার দক্ষিণ হস্ত তোমাকে ভয়াবহ কার্য শিখাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সত্য, নম্রতা আর ন্যায়ের পক্ষে তুমি নিজের মহিমায় বিজয়ীর মত যাত্রা কর; তোমার ডান হাত ভয়-জাগানো মহান কাজ করুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সত্য, নম্রতা আর ন্যায়ের পক্ষে তুমি নিজের মহিমায় বিজয়ীর মত যাত্রা কর; তোমার ডান হাত ভয়-জাগানো মহান কাজ করুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ন্যায় ও সত্য প্রতিষ্ঠার সুদৃঢ় সঙ্কল্পে স্বপ্রতাপে এগিয়ে যাও জয়যাত্রায়, বিজয়লাভ করবে তুমি আপন পরাক্রমে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাকে বড় সুন্দর দেখায়! যাও, ন্যায় এবং সত্যের যুদ্ধে বিজয়ী হও| তোমার বলবান ডান হাত বিস্ময়কর কাজ করবার শিক্ষা পেয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার মহিমার সাফল্যের কারণের নম্রতা এবং ন্যায়পরায়ণতার উপর জয়লাভ কর; তোমার ডান হাত তোমাকে ভয়ঙ্কর জিনিস শিখাবে।