Psalms 45:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার সমস্ত তীর ধারালো, জাতিরা তোমার পদতলে পতিত হয়, বাদশাহ্র দুশমনদের অন্তর বিদ্ধ হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার ধারালো সব তির রাজার শত্রুদের হৃদয় বিদ্ধ করুক; আর সমস্ত জাতি তোমার পায়ের তলায় পতিত হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার বাণ সকল তীক্ষ্ণ, জাতিরা তোমার নীচে পতিত হয়, রাজার শত্রুগণের হৃদয় বিদ্ধ হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার বাণ সকল তীক্ষ্ম, জাতিরা তোমার নিচে পতিত হয়, রাজার শত্রুগণের হৃদয় বিদ্ধ হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজার শত্রুদের বুকে তোমার ধারালো তীর বিঁধে যায়; তোমার শত্রুজাতি তোমার পায়ের তলায় পড়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্র শত্রুদের বুকে তোমার ধারালো তীর বিঁধে যায়; তোমার শত্রুজাতি তোমার পায়ের তলায় পড়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার তীক্ষ্ণ শরজালে বিদ্ধ হয় রাজদ্রোহীদের বক্ষ, জাতিবৃন্দ হয় তোমার অধীন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে রাজা আপনার ধারালো তীরসমূহ আপনার শত্রুদের হৃদয়ের গভীরে বিদ্ধ হয়েছে, আপনার সামনেই তারা মাটিতে লুটিয়ে পড়বে| আপনি চিরকাল আপনার শত্রুদের ওপরে শাসন করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার তীর ধারালো, লোকেরা তোমার অধীন হয়, তোমার লোকেরা তোমার নীচে পড়ে আছে; তোমার তীর রাজার শত্রুদের হৃদয়ে বিদ্ধ হয়।