Psalms 45:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি ধার্মিকতাকে মহব্বত করে আসছ, নাফরমানীকে ঘৃণা করে আসছ; এই কারণ আল্লাহ্, তোমার আল্লাহ্, তোমাকে অভিষিক্ত করেছেন, তোমার সখাদের চেয়ে বেশি পরিমাণে আনন্দ তেলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি ধার্মিকতা ভালোবাসো আর অধর্মকে ঘৃণা করে আসছ; সেই কারণে ঈশ্বর, তোমার ঈশ্বর, আনন্দের তেল দিয়ে অভিষিক্ত করে, তোমাকে তোমার সহচরদের ঊর্ধ্বে স্থাপন করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ধার্ম্মিকতাকে প্রেম করিয়া আসিতেছ, দুষ্টতাকে ঘৃণা করিয়া আসিতেছ; এই কারণ ঈশ্বর, তোমার ঈশ্বর, তোমাকে অভিষিক্ত করিয়াছেন তোমার সখাগণ অপেক্ষা অধিক পরিমাণে আনন্দতৈলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ধার্মিকতাকে প্রেম করিয়া আসিতেছ, দুষ্টতাকে ঘৃণা করিয়া আসিতেছ; এই কারণ ঈশ্বর, তোমার ঈশ্বর, তোমাকে অভিষিক্ত করিয়াছেন তোমার সখাগণ অপেক্ষা অধিক পরিমাণে আনন্দতৈলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি ন্যায় ভালবাস আর অন্যায়কে ঘৃণা কর; সেজন্য ঈশ্বর, তোমার ঈশ্বর, তোমার সংগীদের চেয়ে অনেক বেশী আনন্দ তেলের মত করে তোমার উপর ঢেলে দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি ন্যায় ভালবাস আর অন্যায়কে ঘৃণা কর; সেজন্য আল্লাহ্, তোমার আল্লাহ্, তোমার সংগীদের চেয়ে অনেক বেশী আনন্দ তেলের মত করে তোমার উপর ঢেলে দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি ন্যায় ভালবাস, ঘৃণা কর অন্যায়কে, তাই ঈশ্বর–তোমার আরাধ্য ঈশ্বর তোমাকে করেছেন অভিষিক্ত। তোমার সমকক্ষদের তুলনায় তোমাকে তিনি করেছেন অধিকতর সুখী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি ন্যায় ভালোবাসেন এবং আপনি মন্দ ঘৃণা করেন| তাই ঈশ্বর, আপনার ঈশ্বর আপনাকে আপনার অনুগামীদের রাজা করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি ধার্মিকতাকে ভালবাসো এবং দুষ্টতাকে ঘৃণা কর; অতএব ঈশ্বর, তোমার ঈশ্বর, তোমাকে অভিষিক্ত করেছেন, তোমার সঙ্গীদের চেয়ে বেশি পরিমাণে আনন্দ তেল দিয়ে।