Psalms 45:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গন্ধরস, অগুরু ও দারুচিনিতে তোমার সকল কোর্তা সুবাসিত হয়, হাতির দাঁতের প্রাসাদগুলো থেকে তারযুক্ত সমস্ত যন্ত্র তোমাকে আনন্দিত করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গন্ধরস, অগুরু আর দারুচিনি তোমার সমস্ত রাজবস্ত্রকে গন্ধময় করে; আর হাতির দাঁতের রাজপ্রাসাদে তারের সুরযন্ত্র তোমাকে আনন্দিত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গন্ধরস, অগুরু ও দারুচিনিতে তোমার সকল বস্ত্র সুবাসিত হয়, হস্তিদন্তময় প্রাসাদসমূহ হইতে তারযুক্ত যন্ত্র সকল তোমাকে আনন্দিত করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গন্ধরস, অগুরু ও দারুচিনিতে তোমার সকল বস্ত্র সুবাসিত হয়, হস্তিদন্তময় প্রাসাদসমূহ হইতে তারযুক্ত যন্ত্র সকল তোমাকে আনন্দিত করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গন্ধরস, অগুরু আর দারচিনির গন্ধে তোমার রাজপোশাক সুগন্ধময় হয়েছে; হাতীর দাঁত বসানো রাজবাড়ীতে তারযন্ত্রের যে বাজনা বাজে তা তোমাকে আনন্দ দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গন্ধরস, অগুরু আর দারচিনির গন্ধে তোমার রাজপোশাক খোশবুযুক্ত হয়েছে; হাতীর দাঁত বসানো রাজবাড়ীতে তারযন্ত্রের যে বাজনা বাজে তা তোমাকে আনন্দ দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুষ্পসার, অগুরু ও দারুচিনির সৌরভে সুবাসিত হয় তোমার বসন। গজদন্তের কারুকার্য শোভিত প্রাসাদে বীণার ঝঙ্কারে বিনোদিত হয়চিত্ত তোমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার পোশাক চন্দন, ঘৃতকুমারী ও দারুচিনির গন্ধে সুবাসিত| হাতির দাঁতের কাজ করা আপনার প্রাসাদ থেকে আপনার বিনোদনের জন্য সঙ্গীত ভেসে আসছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গন্ধরস, অগুরু ও দারুচিনিতে তোমার সব পোশাক সুবাসিত হয়; হাতির দাঁতের প্রাসাদ থেকে তারযুক্ত যন্ত্রগুলো তোমাকে আনন্দিত করেছে।