Psalms 45:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার মহিলারত্নদের মধ্যে শাহ্জাদীরা আছেন, তোমার ডান দিকে দাঁড়িয়ে আছেন রাণী, ওফীরের সোনা দিয়ে সেজে আছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার সম্মানিত মহিলাদের মধ্যে রাজকন্যারা আছে; তোমার ডানদিকে দাঁড়িয়ে আছে রাজবধূ, ওফীরের সোনায় সজ্জিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার মহিলারত্নদিগের মধ্যে রাজকন্যারা আছেন, তোমার দক্ষিণ দিকে দাঁড়াইয়া আছেন রাণী, ওফীরীর সুবর্ণে ভূষিতা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার মহিলারত্নদের মধ্যে রাজকন্যারা আছেন, তোমার দক্ষিণ দিকে দাঁড়াইয়া আছেন রাণী, ওফীরীর সুবর্ণে ভূষিতা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার সম্মানিত মহিলাদের মধ্যে রাজকন্যারা আছেন, আর রাজ-কনে ওফীর দেশের সোনা দিয়ে সেজে তোমার ডান দিকে রয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার সম্মানিত মহিলাদের মধ্যে রাজকন্যারা আছেন, আর রাজ-কনে ওফীর দেশের সোনা দিয়ে সেজে তোমার ডান দিকে রয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার রাজসভা অলঙ্কৃত করেছেন যে সমাদৃত মহিলাবৃন্দ তাঁদের মাঝে আছেন বহু রাজনন্দিনী, ওফির দেশের স্বর্ণাভরণে সুশোভিতা রাজমহিষী দাঁড়িয়ে আছেন তোমার দক্ষিণে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার সভা-নন্দিনীরা সকলেই রাজকন্যা, রাণী আপনার ডানদিকে খাঁটি সোনার রাজমুকুট পরে বসে আছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের সম্মানিত নারীদের মধ্যে রাজকন্যারা রয়েছেন; তোমার ডান হাতে দিকে ওফীরের সোনার মধ্যে পরিহিত রানী দাঁড়িয়ে আছেন।