Psalms 46:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা ক্ষান্ত হও; জেনো, আমিই আল্লাহ্; আমি জাতিদের মধ্যে উন্নত হব, আমি দুনিয়াতে উন্নত হব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বলেন, “শান্ত হও, আর জানো, আমিই ঈশ্বর; সমস্ত জাতিতে আমি মহিমান্বিত হব, সমস্ত পৃথিবীতে আমি মহিমান্বিত হব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা ক্ষান্ত হও; জানিও, আমিই ঈশ্বর; আমি জাতিগণের মধ্যে উন্নত হইব, আমি পৃথিবীতে উন্নত হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা ক্ষান্ত হও; জানিও, আমিই ঈশ্বর; আমি জাতিগণের মধ্যে উন্নত হইব, আমি পৃথিবীতে উন্নত হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলেন, “তোমরা থাম; তোমরা এ কথা জেনো যে, আমিই ঈশ্বর; সব জাতি আমাকেই গৌরব দান করবে, গৌরব দান করবে পৃথিবী।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলেন, “তোমরা থাম; তোমরা এ কথা জেনো যে, আমিই আল্লাহ্; সব জাতি আমাকেই গৌরব দান করবে, গৌরব দান করবে দুনিয়া।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেনঃ ক্ষান্ত হও, জেন আমিই ঈশ্বর, জাতিগণের মধ্যে আমিই সমুন্নত এ পৃথিবীতে একমাত্র আমিই গৌরবান্বিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বলেন, “লড়াই বন্ধ কর এবং আমিই যে ঈশ্বর এই শিক্ষা গ্রহণ কর! আমিই সেই জন, যে জাতিগণকে পরাজিত করি! আমিই পৃথিবীকে নিয়ন্ত্রণ করি!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লড়াই বন্ধ কর এবং জানিও আমিই ঈশ্বর, আমি জাতিগুলো মধ্যে উন্নত হব, আমি পৃথিবীতে উন্নত হব।