Psalms 46:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আমরা ভয় করবো না— যদিও দুনিয়া পরিবর্তিত হয়, যদিও পর্বতমালা টলে সমুদ্রের গর্ভে গিয়ে পড়ে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব আমরা ভয় করব না, যদিও পৃথিবী কম্পিত হয় এবং সমুদ্রের বুকে পর্বতসকল পতিত হয়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আমরা ভয় করিব না—যদ্যপি পৃথিবী পরিবর্ত্তিত হয়, যদ্যপি পর্ব্বতগণ টলিয়া সমুদ্রের গর্ভে পড়ে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আমরা ভয় করিব না- যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়, যদ্যপি পর্বতগণ টলিয়া সমুদ্রের গর্ভে পড়ে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদিও বা পৃথিবী কেঁপে ওঠে, পাহাড়-পর্বত গিয়ে পড়ে সাগরের মধ্যে, যদিও বা তার জল গর্জন করে আর ফেনায় ভরে ওঠে আর তার ঢেউয়ের আঘাতে পাহাড়-পর্বত দুলে ওঠে, তবুও আমরা ভয় করব না। [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদিও বা দুনিয়া কেঁপে ওঠে, পাহাড়-পর্বত গিয়ে পড়ে সাগরের মধ্যে, যদিও বা তার পানি গর্জন করে আর ফেনায় ভরে ওঠে আর তার ঢেউয়ের আঘাতে পাহাড়-পর্বত দুলে ওঠে, তবুও আমরা ভয় করব না। [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি ঘটে মহাপ্রলয়, কেঁপে ওঠে পৃথিবীর বুক, যদি সাগর গর্ভে উৎপাটিত হয় পর্বতশ্রেণীর ভিত্তি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই যখন ভূমিকম্প হয়, যখন পর্বত ভেঙে সমুদ্রে পড়ে যায় তখন আমরা ভয় পাই না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমরা ভয় করবো না, যদিও পৃথিবী পরিবর্তন হয়, যদিও পাহাড়গুলো ঢলে সমুদ্রের মধ্যে পড়ে।