Psalms 46:3 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার পানি গর্জন করুক, প্রচণ্ড হোক, তার আস্ফালনে পর্বতমালা কেঁপে ওঠুক। [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও সমুদ্র গর্জন করে ও প্রচণ্ড হয়, এবং উথাল জলে পর্বতসকল কেঁপে উঠে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার জল গর্জ্জন করুক, উচ্চণ্ড হউক, তাহার আস্ফালনে পর্ব্বতগণ কম্পিত হউক। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার জল গর্জন করুক, উচ্চণ্ড হউক, তাহার আস্ফালনে পর্বতগণ কম্পিত হউক। [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি সাগরের জলরাশি ফেনিল উচ্ছ্বাসে উত্তাল হয়ে ওঠে, মত্ত গর্জনে হয়ে ওঠে ভয়াল ভীষণ যদি পর্বতরাজি হয় প্রকম্পিত, তবুও আমরা ভয়ে হব না বিহ্বল। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন সমুদ্র উত্তাল হয়ে ওঠে আর গর্জন করে এবং পর্বত যখন কেঁপে ওঠে, তখন আমরা ভয় পাই না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও তার জলের গর্জন এবং রাগে পাহাড়গুলো কেঁপে ওঠে। সেলা