Psalms 46:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
একটি নদী আছে তার সমস্ত স্রোত আল্লাহ্‌র নগরকে, সর্বশক্তিমানের শরীয়ত-তাঁবুর পবিত্র স্থানকে আনন্দিত করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক নদী আছে যার জলস্রোত ঈশ্বরের নগরীকে, পরাৎপরের আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক নদী আছে তাহার প্রণালী সকল ঈশ্বরের নগরকে, পরাৎপরের আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এক নদী আছে তাহার প্রণালী সকল ঈশ্বরের নগরকে, পরাৎপরের আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একটা নদী আছে যার নানা স্রোতের ধারা ঈশ্বরের শহরকে আনন্দময় করে তোলে, আনন্দময় করে তোলে সেই পবিত্র জায়গা যেখানে মহান ঈশ্বর থাকেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একটা নদী আছে যার নানা স্রোতের ধারা আল্লাহ্‌র শহরকে আনন্দময় করে তোলে, আনন্দময় করে তোলে সেই পবিত্র জায়গা যেখানে আল্লাহ্‌তা’লা থাকেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একটি স্রোতস্বিনী আছে, যার জলধারা পরাৎপরের পবিত্র বাসভূমি ঈশ্বরের নগরীকে করে আনন্দমণ্ডিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একটি নদী আছে যার স্রোত ঈশ্বরের শহরে পরাৎ‌‌পরের পবিত্র শহরে আনন্দ বয়ে আনে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একটি নদী আছে, যে নদীগুলো সর্বশক্তিমান ঈশ্বরের শহরকে এবং সবচেয়ে পবিত্র তাঁবুর জায়গাকে খুশি করে তোলে।