Psalms 47:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌ জয়ধ্বনির উচ্চরব সহকারে, মাবুদ তূরীধ্বনির উচ্চরব সহকারে, উপরে উঠে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর আনন্দের জয়ধ্বনিতে ঊর্ধ্বে আরোহণ করেছেন। সদাপ্রভু তূরীধ্বনিতে ঊর্ধ্বে আরোহণ করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বর জয়ধ্বনি পুরঃসর, সদাপ্রভু তূরীধ্বনি পুরঃসর, ঊর্দ্ধগমন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর জয়ধ্বনি পূর্বক, সদাপ্রভু তূরীধ্বনি পূর্বক, ঊর্ধ্বগমন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর আনন্দধ্বনির মধ্যে উপরে উঠে গেছেন, সদাপ্রভু তূরীর ধ্বনির মধ্যে উঠে গেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ আনন্দধ্বনির মধ্যে উপরে উঠে গেছেন, মাবুদ শিংগার ধ্বনির মধ্যে উঠে গেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর জয়ধ্বনি সহকারে, তুরীধ্বনিসহ প্রভু আরোহণ করলেন সিংহাসনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিঙা ও ভেরীর শব্দের মাঝে প্রভু তাঁর সিংহাসনে আরোহণ করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের আনন্দে জয়ধ্বনি কর, সদাপ্রভুুর তূরীর শব্দের সঙ্গে।