Psalms 47:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জাতিদের প্রধানেরা একত্রিত হয়েছেন, ইব্রাহিমের আল্লাহ্র লোক হিসেবে জমায়েত হয়েছেন; কারণ দুনিয়ার সমস্ত ঢাল আল্লাহ্র; তিনি অতিশয় উন্নত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত জাতির প্রধানেরা সম্মিলিত হয়, অব্রাহামের ঈশ্বরের প্রজাদের সঙ্গে, কারণ পৃথিবীর সব রাজা ঈশ্বরের; তিনি সর্বত্র অতিশয় গৌরবান্বিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জাতিগণের প্রধানেরা একত্র হইয়াছেন, অব্রাহামের ঈশ্বরের প্রজা হইবার উদ্দেশে; কারণ পৃথিবীর ঢাল সকল ঈশ্বরের; তিনি অতিশয় উন্নত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জাতিগণের প্রধানেরা একত্র হইয়াছেন, অব্রাহামের ঈশ্বরের প্রজা হইবার উদ্দেশে; কারণ পৃথিবীর ঢাল সকল ঈশ্বরের; তিনি অতিশয় উন্নত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জাতিগুলোর মধ্যে যারা উঁচু পদের লোক, তারা এক জায়গায় জড়ো হয়, অব্রাহামের ঈশ্বরের লোক হিসাবেই জড়ো হয়। পৃথিবীর সব শাসনকর্তারা ঈশ্বরের অধীন, তিনিই সবচেয়ে মহান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জাতিগুলোর মধ্যে যারা উঁচু পদের লোক, তারা এক জায়গায় জমায়েত হয়, ইব্রাহিমের আল্লাহ্র বান্দা হিসাবেই জমায়েত হয়। দুনিয়ার সব শাসনকর্তারা আল্লাহ্র অধীন, তিনিই সবচেয়ে মহান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাহামের আরাধ্য ঈশ্বরের প্রজারূপে জাতিগণের শাসককুল হয় সম্মিলিত। পৃথিবীর মহাশক্তিধর যোদ্ধারা সকলেই ঈশ্বরের অধীন, মহামহিম, মহিমান্বিত তিনি!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সব জাতির নেতারা অব্রাহামের ঈশ্বরের লোকদের সঙ্গে একত্র হয়| পৃথিবীর সব জাতির সকল নেতা ঈশ্বরের অধীন| ঈশ্বর তাদের সবার ওপরে বিরাজ করেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জাতিদের নেতারা একত্রিত হল, আব্রাহামের ঈশ্বরের জাতির উদ্দেশ্যে; কারণ পৃথিবীর ঢালগুলো ঈশ্বরের; তিনি অতিশয় উন্নত হয়।