Psalms 48:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গজল। কারুন-সন্তানদের কাওয়ালী। মাবুদ মহান ও অতীব প্রশংসনীয়, আমাদের আল্লাহ্র নগরে, তাঁর পবিত্র পর্বতে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের ঈশ্বরের নগরীতে এবং তাঁর পবিত্র পর্বতে, সদাপ্রভু মহান, আর তিনি সর্বোচ্চ প্রশংসার যোগ্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু মহান্ ও অতীব কীর্ত্তনীয়, আমাদের ঈশ্বরের নগরে, তাঁহার পবিত্র পর্ব্বতে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু মহান ও অতীব কীর্তনীয়, আমাদের ঈশ্বরের নগরে, তাঁহার পবিত্র পর্বতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের ঈশ্বরের শহরে, তাঁর পবিত্র পাহাড়ে, সদাপ্রভু মহান ও সবচেয়ে বেশী প্রশংসার যোগ্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের আল্লাহ্র শহরে, তাঁর পবিত্র পাহাড়ে, মাবুদ মহান ও সবচেয়ে বেশী প্রশংসার যোগ্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু মহান, সুমহান আমাদের প্রভু পরমেশ্বর! তাঁর পবিত্র পর্বতে স্থাপিত আমাদের ঈশ্বরের পবিত্র নগরী। সেইখানে ধ্বনিত হোক তাঁর স্তব ও বন্দনাগান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু মহান! আমাদের ঈশ্বরের শহরে, তাঁর পবিত্র পর্বতে লোকরা নিষ্ঠার সঙ্গে তাঁর প্রশংসা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু মহান এবং অত্যন্ত প্রশংসনীয়, আমাদের ঈশ্বরের শহরে, তাঁর পবিত্র পর্বতে।