Psalms 48:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেমন তোমার নাম, হে আল্লাহ্‌, তেমনি তোমার প্রশংসা দুনিয়ার প্রান্ত পর্যন্ত উচ্চারিত হয়; তোমার ডান হাত ধর্মশীলতায় পরিপূর্ণ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার নামের মতো, হে ঈশ্বর, তোমার প্রশংসা পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছায়; তোমার শক্তিশালী ডান হাত ধার্মিকতায় পূর্ণ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন তোমার নাম, হে ঈশ্বর, তেমনি তোমার প্রশংসা পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত; তোমার দক্ষিণ হস্ত ধর্ম্মশীলতায় পরিপূর্ণ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন তোমার নাম, হে ঈশ্বর, তেমনি তোমার প্রশংসা পৃথিবীর প্রান্ত পর্যন্ত; তোমার দক্ষিণ হস্ত ধর্মশীলতায় পরিপূর্ণ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, তোমার বিষয় যেমন সব মানুষ জানে তেমনি তোমার প্রশংসা পৃথিবীর শেষ সীমা পর্যন্ত আছে; তোমার ডান হাত ন্যায় কাজ করার শক্তিতে পরিপূর্ণ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্‌, তোমার বিষয় যেমন সব মানুষ জানে তেমনি তোমার প্রশংসা দুনিয়ার শেষ সীমা পর্যন্ত আছে; তোমার ডান হাত ন্যায় কাজ করার কুদরতে পরিপূর্ণ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, তোমার গৌরব ও মহিমা পরিব্যাপ্ত এ বিশ্বমণ্ডলে, ন্যায়ের দাক্ষিণ্যে পূর্ণ তোমার অভয় হস্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আপনি বিখ্যাত| সারা পৃথিবী জুড়ে লোকরা আপনার প্রশংসা করে| প্রত্যেকেই জানে আপনি কত ভাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন তোমার নাম ঈশ্বর, তেমনি তোমার প্রশংসা পৃথিবীর শেষ সীমা পর্যন্ত; তোমার ডান হাত ধার্মিকতার দ্বারা পরিপূর্ণ।