Psalms 48:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা যা শুনেছিলাম, তা দেখেছি বাহিনীগণের মাবুদের নগরে, আমাদের আল্লাহ্র নগরে; আল্লাহ্ তা চিরকালের জন্য সুস্থির করবেন। [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা যেমন শুনেছি, সর্বশক্তিমান সদাপ্রভুর নগরীতে, আমাদের ঈশ্বরের নগরীতে তেমন দেখেছি: ঈশ্বর চিরকাল তাকে সুরক্ষিত রাখেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা যাহা শুনিয়াছিলাম, তাহা দেখিয়াছি, বাহিনীগণের সদাপ্রভুর নগরে, আমাদের ঈশ্বরের নগরে; ঈশ্বর তাহা চিরকালের জন্য সুস্থির করিবেন। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা যাহা শুনিয়াছিলাম, তাহা দেখিয়াছি বাহিনীগণের সদাপ্রভুর নগরে, আমাদের ঈশ্বরের নগরে; ঈশ্বর তাহা চিরকালের জন্য সুস্থির করিবেন। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর শহরের মধ্যে থেকে, আমাদের ঈশ্বরের শহরের মধ্যে থেকে আমরা যা শুনেছি চোখেও তা-ই দেখলাম; দেখলাম তিনি শহরটা চিরকালের জন্য স্থাপন করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ রাব্বুল আলামীনের শহরের মধ্যে থেকে, আমাদের মাবুদের শহরের মধ্যে থেকে আমরা যা শুনেছি চোখেও তা-ই দেখলাম; দেখলাম তিনি শহরটা চিরকালের জন্য স্থাপন করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা শুনেছি ঈশ্বরের মহান কীর্তির কথা, স্বচক্ষে আজ দেখেছি সে কীর্তি আমাদের আরাধ্য ঈশ্বর, সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের নগরীতে। জেনেছি, তিনি তাঁর নগরীকে নিরাপদে রাখবেন চিরকাল। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হ্যাঁ, আমরা আপনার পরাক্রমের কথা শুনেছি| আমরা আমাদের ঈশ্বরের নগরে এবং আমাদের সর্বশক্তিমান প্রভুর নগরে তা ঘটতেও দেখেছি| ঈশ্বর সেই নগরকে চিরদিনের জন্য দৃঢ় রাখবেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা যেমন শুনেছিলাম, তাই আমরা বাহিনীদের সদাপ্রভুুর শহর দেখলাম, আমাদের ঈশ্বরের শহর; ঈশ্বর এটি চিরদিনের র জন্য স্থাপন করবেন। সেলা