Psalms 49:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ সে দেখে যে, জ্ঞানবানেরা মরে, হীনবুদ্ধি ও অসাড় অন্তরের লোক নির্বিশেষে বিনষ্ট হয়, তারা অন্যদের জন্য নিজেদের ধন রেখে যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সবাই দেখে যে জ্ঞানীর মৃত্যু হয়, অচেতন ও মূর্খও বিনষ্ট হয়, তাদের সম্পত্তি অপরের জন্য রেখে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ সে দেখে যে, জ্ঞানবানেরা মরে, হীনবুদ্ধি ও পশুবৎ লোক নির্ব্বিশেষে বিনষ্ট হয়, তাহারা অন্যদের জন্য আপনাদের ধন রাখিয়া যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ সে দেখে যে, জ্ঞানবানেরা মরে, হীনবুদ্ধি ও পশুবৎ লোক নির্বিশেষে বিনষ্ট হয়, তাহারা অন্যদের জন্য আপনাদের ধন রাখিয়া যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জ্ঞানী লোকও যে মারা যায় তা কারও অজানা নেই; যাদের বিবেচনা নেই আর যাদের অন্তর অসাড় তারা একইভাবে ধ্বংস হয়; তাদের ধন তারা অন্যদের জন্য রেখে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জ্ঞানী লোকও যে মারা যায় তা কারও অজানা নেই; যাদের বিবেচনা নেই আর যাদের অন্তর অসাড় তারা একইভাবে ধ্বংস হয়; তাদের ধন তারা অন্যদের জন্য রেখে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জ্ঞানী-মূর্খ নির্বিশেষে সকলেরই শেষ পরিণতি মৃত্যু, তাদের রেখে যাওয়া ধনসম্পদ ভোগ করে অন্যজনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেখ, জ্ঞানী লোকরা বোকা এবং অজ্ঞ লোকের মতই মরে| অন্য লোকরা তাদের সম্পদ নিয়ে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সে দেখে যে, জ্ঞানী মানুষ মারা যায়; বোকা এবং বর্বরেরা একইরকম বিনষ্ট হয় এবং তারা অন্যদের জন্য তাদের সম্পদ ছেড়ে দেন।