Psalms 49:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু মানুষ ঐশ্বর্যশালী হলেও স্থির থাকে না; সে পশুদের মতই ধ্বংস হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মানুষ, তাদের ধনসম্পত্তি সত্ত্বেও, স্থায়ী হয় না; তারা পশুর মতো বিনষ্ট হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু মনুষ্য ঐশ্বর্য্যশালী হইলেও স্থির থাকে না; সে নশ্বর পশুদিগের সদৃশ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু মনুষ্য ঐশ্বর্যশালী হইলেও স্থির থাকে না; সে নশ্বর পশুদের সদৃশ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু মানুষ ধনী-মানী হয়েও চিরস্থায়ী নয়; সে পশুদের মতই ধ্বংস হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মানুষ ধনী-মানী হয়েও চিরস্থায়ী নয়; সে পশুদের মতই ধ্বংস হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পার্থিব সম্পদ কখনও তাকে পারে না বাঁচাতে মৃত্যুর কবল থেকে, মৃত্যু হয় তার নশ্বর জীবেরই মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা ধনী হয়ে যেতে পারে কিন্তু চিরদিন তারা এখানে থাকবে না| আর পাঁচটা পশুর মত তারাও মরবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু মানুষ, যারা মরুভূমিরগুলো মত; সম্পদ থাকলেও জীবিত থাকবে না।