Psalms 49:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই তাদের পথ, তাদের হীনবুদ্ধিতা; এবং তাদের পরে সেই লোকদেরও একই রকম গতি, যারা তাদের কথার অনুমোদন করে। [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা নিজেদের উপর আস্থা রাখে তাদের এই পরিণাম হয়, এবং তাদেরও হয়, যারা তাদের অনুগামী এবং তাদের কথা সমর্থন করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই তাহাদের পথ, তাহাদের হীনবুদ্ধিতা; তথাপি তাহাদের পরে লোকে তাহাদের বাক্যের অনুমোদন করে। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই তাহাদের পথ, তাহাদের হীনবুদ্ধিতা; তথাপি তাহাদের পরে লোকে তাহাদের বাক্যের অনুমোদন করে। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা নিজের উপর নির্ভর করে, আর তাদের পরে যারা তাদের কথায় সায় দিয়ে চলে, তাদের দশাও তা-ই হবে। [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা নিজের উপর ভরসা করে, আর তাদের পরে যারা তাদের কথায় সায় দিয়ে চলে, তাদের দশাও তা-ই হবে। [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাম্ভিক নির্বোধ যারা পার্থিব সম্পদেই যাদের একমাত্র ভরসা, এই তাদের চূড়ান্ত পরিণাম। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা তাদের সম্পদ নিয়ে তুষ্ট হবে, সেই বোকা লোকদের ঐ পরিণতিই হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই তাদের পথ, তাদের মূর্খতা; তখন তাদের পরে, লোকে তাদের বাক্যের অনুমোদন করে। সেলা