Psalms 49:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা পাতালের জন্য নিযুক্ত ভেড়ার পালের মত, মৃত্যু তাদেরকে চরাবে; সরল লোকেরা প্রভাতে তাদের উপরে কর্তৃত্ব করবে; তাদের রূপ পাতালে নষ্ট হবে, তার কোন বসতিস্থান আর থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা মেষের মতো মৃত্যুর জন্য নির্ধারিত; মৃত্যু তাদের পালক হবে কিন্তু সকালে ন্যায়পরায়ণেরা তাদের উপর কর্তৃত্ব করবে। নিজেদের রাজকীয় অট্টালিকা থেকে দূরে তাদের দেহ সমাধির মধ্যে ক্ষয় হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা পাতালের জন্য নিযুক্ত মেষপালবৎ, মৃত্যু তাহাদিগকে চরাইবে; সরলগণ প্রভাতে তাহাদের উপরে কর্ত্তৃত্ব করিবে; তাহাদের রূপ পাতালে নষ্ট হইবে, তাহার কোন বসতিস্থান আর থাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা পাতালের জন্য নিযুক্ত মেষপালবৎ, মৃত্যু তাহাদিগকে চরাইবে; সরলগণ প্রভাতে তাহাদের উপরে কর্তৃত্ব করিবে; তাহাদের রূপ পাতালে নষ্ট হইবে, তাহার কোন বসতিস্থান আর থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভেড়ার পাল্‌কে যেমন নির্দিষ্ট করা খোঁয়াড়ে নিয়ে যাওয়া হয়, তেমনি নির্দিষ্ট করা মৃতস্থানে সেই লোকদেরও নিয়ে যাওয়া হবে; সেখানে মৃত্যুই তাদের রাখাল হবে। নতুন দিনের শুরুতে ঈশ্বরভক্ত লোকেরা তাদের উপর জয়ী হবে; মৃতস্থান তাদের দেহ খেয়ে ফেলবে; তাদের বাসস্থান বলতে আর কিছু থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভেড়ার পাল্‌কে যেমন নির্দিষ্ট করা খোঁয়াড়ে নিয়ে যাওয়া হয়, তেমনি নির্দিষ্ট করা কবরে সেই লোকদেরও নিয়ে যাওয়া হবে; সেখানে মৃত্যুই তাদের রাখাল হবে। নতুন দিনের শুরুতে আল্লাহ্‌ভক্ত লোকেরা তাদের উপর জয়ী হবে; কবর তাদের মৃতদেহ খেয়ে ফেলবে; তাদের বাসস্থান বলতে আর কিছু থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সংহারের জন্য নির্দিষ্ট মেষপালের মত তারা, মৃত্যুই তাদের নিয়ন্তা। সমাধির গভীরে গহ্বরে নেমে যাবে তারা, ক্ষয় পাবে তাদের দেহ অবয়ব, মৃত্যুলোক গ্রাস করবে তাদের চিরতরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওই সব লোক মেষের মত| ওদের কবরের মধ্যে রাখা হবে, মৃত্যু ওদের শাসন করবে| তারপর সেই সকালে সৎ‌ লোকরাই জয়ী হবে, অন্যদিকে অহঙ্কারী লোকদের দেহ তাদের সুদৃশ্য ঘর থেকে বহু দূরে কবরের মধ্যে নীরবে পচে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের পাতালের জন্য একটি মেষপালকের মত নিযুক্ত করা হয়, মৃত্যু তাদের রাখাল হবে; তাদেরকে পাতালে অবতরণ করানো হবে; তাদের রূপ পাতালে ভোগ করবে যাতে তার কোনো বাসস্থান আর না থাকে।