Psalms 49:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মরণকালে সে কিছুই সঙ্গে নিয়ে যাবে না, তার ঐশ্বর্য তার সঙ্গে যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ যখন তাদের মৃত্যু হবে তারা তাদের সাথে কিছুই নিয়ে যাবে না, তাদের ঐশ্বর্য তাদের সঙ্গে সমাধি পর্যন্ত যাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা মরণকালে সে কিছুই সঙ্গে লইয়া যাইবে না, তাহার ঐশ্বর্য্য তাহার অনুগমন করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা মরণকালে সে কিছুই সঙ্গে লইয়া যাইবে না, তাহার ঐশ্বর্য তাহার অনুগমন করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ সে মরণকালে কিছুই সংগে নিয়ে যাবে না, তার ধন-সম্পদ তার সংগে মৃতস্থানে যাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ সে মরণকালে কিছুই সংগে নিয়ে যাবে না, তার ধন-সম্পদ তার সংগে কবরে যাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মরণকালে কোন সম্পদ তার সঙ্গে যাবে না পারবে না নিয়ে যেতে সে কিছুই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মৃত্যুর সময় তারা কোন জিনিসই সঙ্গে নিয়ে যাবে না| ঐসব সুন্দর জিনিসের মধ্যে একটাও সঙ্গে নিয়ে যাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যখন তিনি মারা যায় সে কিছুই সঙ্গে নিয়ে যাবে না, তার ক্ষমতা তার সাথে যাবে না।