Psalms 49:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই বিপদের কালে আমি কেন ভয় করবো, যখন তাদের অপরাধ আমাকে বেষ্টন করে, যারা আমাকে বঞ্চনা করে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন অমঙ্গলের দিন আসে, যখন দুষ্ট ছলনাকারী আমাকে ঘিরে ধরে, তখন আমি কেন ভীত হব?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই বিপৎকালে আমি কেন ভয় করিব, যখন তাহাদের অপরাধ আমাকে বেষ্টন করে, যাহারা আমাকে বঞ্চনা করে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই বিপদ কালে আমি কেন ভয় করিব, যখন তাহাদের অপরাধ আমাকে বেষ্টন করে, যাহারা আমাকে বঞ্চনা করে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা ধন-সম্পদের উপরে নির্ভর করে আর প্রচুর ধনের বড়াই করে, দুর্দিনে সেই শত্রুদের অন্যায় যখন আমাকে ঘেরাও করবে, তখন আমি ভয় করব কেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা ধন-সম্পদের উপরে ভরসা করে আর প্রচুর ধনের বড়াই করে, দুর্দিনে সেই শত্রুদের অন্যায় যখন আমাকে ঘেরাও করবে, তখন আমি ভয় করব কেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিপদে আমি কখনও হব না বিচলিত,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি সংকট আসে কেন আমি ভীত হব? যদি দুষ্ট লোকেরা আমাকে ঘিরে থাকে এবং আমাকে ফাঁদে ফেলার চেষ্টায় থাকে, আমি কেন ভয় পাবো?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেন মন্দ দিন কে আমি ভয় করব, যখন তাদের বিপদ আমাকে ঘিরে ধরে।