Psalms 49:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের মধ্যে কেউই কোন মতে ভাইকে মুক্ত করতে পারে না, কিংবা তার কাফ্ফারার জন্য আল্লাহ্কে কিছু দিতে পারে না,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউ অপরের জীবন মুক্ত করতে পারে না অথবা তাদের জন্য ঈশ্বরকে মুক্তিপণ দিতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের মধ্যে কেহই কোন মতে ভ্রাতাকে মুক্ত করিতে পারে না, কিম্বা তাহার প্রায়শ্চিত্তের জন্য ঈশ্বরকে কিছু দিতে পারে না,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের মধ্যে কেহই কোন মতে ভ্রাতাকে মুক্ত করিতে পারে না, কিম্বা তাহার প্রায়শ্চিত্তের জন্য ঈশ্বরকে কিছু দিতে পারে না,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেউ কোনমতেই মৃত্যু থেকে কাউকে মুক্ত করতে পারে না কিম্বা ঈশ্বরকে তার মুক্তির মূল্য দিতে পারে না, যাতে সে চিরকাল বেঁচে থাকে আর মৃতস্থানে যেতে না হয়; কারণ জীবন কেনার দাম অনেক, সেই দামের সমান কিছুই নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেউ কোনমতেই মৃত্যু থেকে কাউকে মুক্ত করতে পারে না কিংবা আল্লাহ্কে তার মুক্তির মূল্য দিতে পারে না, যাতে সে চিরকাল বেঁচে থাকে আর কবরে যেতে না হয়; কারণ জীবন কেনার দাম অনেক, সেই দামের সমান কিছুই নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ কোন দিন উদ্ধার করতে পারে না নিজেকে পারে না কিনতে অর্থমূল্যে নিজের জীবন ঈশ্বরের কাছ থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোন লোকরা, বন্ধু, তোমাকে বাঁচাতে পারবে না| লোকরা ঈশ্বরকে উৎকোচ দিতে পারে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের মধ্যে কেউই নিজেকে মুক্ত করতে পারে না বা প্রায়েশ্চিত্ত এর জন্য ঈশ্বরকে কিছু দিতে পারে না।