Psalms 5:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যারা তোমার মধ্যে আশ্রয় নেয় তারা সকলে আহ্লাদিত হোক, তারা চিরকাল আনন্দ গান করুক, কেননা তুমি তাদেরকে রক্ষা করছো; যারা তোমার নাম ভালবাসে, তারা তোমাতে উল্লাস করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যারা তোমাতে আশ্রয় নেয় তারা আনন্দ করুক; তারা চিরকাল আনন্দগান করুক। তোমার সুরক্ষা তাদের উপর বিছিয়ে দাও, যেন যারা তোমার নাম ভালোবাসে, তারা তোমাতে উল্লাস করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমার শরণাপন্ন সকলে আহ্লাদিত হউক, তাহারা চিরকাল আনন্দগান করুক, কেননা তুমি তাহাদিগকে রক্ষা করিতেছ; যাহারা তোমার নাম ভালবাসে, তাহারা তোমাতে উল্লাস করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমার শরণাপন্ন সকলে আহ্লাদিত হউক, তাহারা চিরকাল আনন্দগান করুক, কেননা তুমি তাহাদিগকে রক্ষা করিতেছ; যাহারা তোমার নাম ভালবাসে, তাহারা তোমাতে উল্লাস করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যারা তোমার মধ্যে আশ্রয় নেয় তারা আনন্দিত হোক, তারা আনন্দে চিরকাল গান করুক; তাদের তুমি রক্ষা কর, যেন তোমাকে যারা ভালবাসে তারা তোমাকে নিয়েই আনন্দ লাভ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যারা তোমার মধ্যে আশ্রয় নেয় তারা আনন্দিত হোক, তারা আনন্দে চিরকাল কাওয়ালী করুক; তাদের তুমি রক্ষা কর, যেন তোমাকে যারা মহব্বত করে তারা তোমাকে নিয়েই আনন্দ লাভ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তোমার শরণাগত যারা উল্লাস করুক তারা সকলে, সদা মুখরিত হোক আনন্দগানে। যারা ভালবাসে তোমায় আশ্রয় দাও তাদের তোমার পক্ষছায়ায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সেই সব লোক যারা ঈশ্বরের ওপর নির্ভর করে, তাদের সুখী করুন| চিরদিনের জন্য সুখী করুন! ঈশ্বর আমার, যারা আপনাকে ভালোবাসে, আপনি তাদের রক্ষা করুন ও শক্তি দিন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যারা তোমার মধ্যে আশ্রয় নেয় তারা সবাই আনন্দিত হোক; তারা সবদিন আনন্দের গান করুক কারণ তুমি তাদের রক্ষা করছ; যারা তোমার নাম ভালবাসে তারা তোমার মধ্যে আনন্দিত হোক।