Psalms 5:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমি তোমার প্রচুর অটল মহব্বতের দরুন তোমার গৃহে প্রবেশ করবো, তোমার পবিত্র বায়তুল-মোকাদ্দসের অভিমুখে ভয়ে তোমাকে সেজ্‌দা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমি, তোমার মহান প্রেমের গুণে, তোমার ভবনে প্রবেশ করতে পারি; তোমার পবিত্র মন্দিরের সামনে শ্রদ্ধায় আমি নত হই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমি তোমার দয়ার বাহুল্যে তোমার গৃহে প্রবেশ করিব, তোমার পবিত্র মন্দিরের অভিমুখে তোমার ভয়ে প্রণিপাত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমি তোমার দয়ার বাহুল্যে তোমার গৃহে প্রবেশ করিব, তোমার পবিত্র মন্দিরের অভিমুখে তোমার ভয়ে প্রণিপাত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি তোমার অসীম করুণার দরুন তোমার ঘরে ঢুকব, তোমার পবিত্র বাসস্থানের দিকে চেয়ে ভক্তির সংগে আমার মাথা নীচু করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি তোমার অসীম মমতার দরুন তোমার ঘরে ঢুকব, তোমার পবিত্র বাসস্থানের দিকে চেয়ে ভয়ের সংগে আমার মাথা নীচু করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অপার তোমার অবিচল প্রেম, তারই গুণে আমি প্রবেশ করব তোমার ভবনে। তোমার পবিত্র আবাসের দিকে চেয়ে আমি করব তোমার আরাধনা, সসম্ভ্রমে করব প্রণিপাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু, আপনার বিশাল করুণাধন্য হয়ে, আমি আপনার মন্দিরে যাবো| প্রভু আমার, আপনার প্রতি ভীতি এবং শ্রদ্ধাসহ আমি আপনার মন্দিরে মাথা নত করবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমার জন্য, তোমার মহান চুক্তির বিশ্বস্ততার কারণে, আমি তোমার গৃহে আসব; আমি তোমার পবিত্র মন্দিরের দিকে ভয়ে নত হব।