Psalms 5:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা ওদের মুখে স্থিরতা কিছুই নেই; তাদের অন্তর দুষ্টতায় পূর্ণ, তাদের কণ্ঠ অনাবৃত কবরস্বরূপ, তারা তাদের জিহ্বা দ্বারা প্রতারণা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মুখের কোনও কথাই বিশ্বাসযোগ্য নয়; হিংসায় ওদের অন্তর পূর্ণ। তাদের কণ্ঠ অনাবৃত সমাধির মতো, তারা জিভ দিয়ে মিথ্যা কথা বলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা উহাদের মুখে স্থিরতা কিছুই নাই; তাহাদের অন্তর দুষ্টতাময়, তাহাদের কন্ঠ অনাবৃত কবরস্বরূপ, তাহারা আপনাদের জিহ্বা মসৃণ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা উহাদের মুখে স্থিরতা কিছুই নাই; তাহাদের অন্তর দুষ্টতাময়, তাহাদের কন্ঠ অনাবৃত কবরস্বরূপ, তাহারা আপনাদের জিহ্বা মসৃণ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার শত্রুদের কোন কথা বিশ্বাস করা যায় না, ওদের অন্তরে আছে ধ্বংসের মনোভাব, ওদের মুখ যেন খোলা কবর, জিভ্ দিয়ে ওরা খোশামোদের কথা বলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার শত্রুদের কোন কথা বিশ্বাস করা যায় না, ওদের অন্তরে আছে ধ্বংসের মনোভাব, ওদের মুখ যেন খোলা কবর, জিভ্ দিয়ে ওরা খোশামোদের কথা বলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সত্যের লেশ নেই ওদের কথায়, হৃদয় ওদের সর্বনাশা চিন্তায় ভরা। কণ্ঠ ওদের খোলা কবরের মত, স্তাবকতায় নিপুণ ওদের জিহ্বা বিষম ছলনায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকজন সত্যি কথা বলে না| তারা মিথ্যাবাদী, সত্যকে বিকৃত করে| তাদের মুখ শূন্য কবরের মত| তারা অন্য লোকদের ভালো ভালো কথা বলছে, তারা কেবল তাদের ফাঁদে ফেলতে চাইছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তাদের মুখের মধ্যে কোন সত্যতা নেই; তাদের অন্তর হচ্ছে দুষ্ট, তাদের গলা খোলা সমাধির মত, তারা তাদের জিভ দিয়ে তোষামোদ করে।