Psalms 50:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আসফের কাওয়ালী। আল্লাহ্‌, মাবুদ আল্লাহ্‌ কথা বলেছেন, সূর্যের উদয়স্থান থেকে অস্তস্থান পর্যন্ত তিনি দুনিয়াকে আহ্বান করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু, পরাক্রমী জন, তিনিই ঈশ্বর, তিনি কথা বলেন সূর্যের উদয় থেকে অস্ত যাওয়ার স্থান পর্যন্ত তিনি পৃথিবীর সব মানুষকে তলব করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বর, সদাপ্রভু ঈশ্বর কথা কহিয়াছেন, সূর্য্যের উদয়স্থান অবধি অস্তস্থান পর্য্যন্ত তিনি পৃথিবীকে আহ্বান করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর, সদাপ্রভু ঈশ্বর কথা কহিয়াছেন, সূর্যের উদয়স্থান অবধি অস্তস্থান পর্যন্ত তিনি পৃথিবীকে আহ্বান করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শক্তিশালী ঈশ্বর, সদাপ্রভু ঈশ্বর, কথা বলেছেন; পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবীর সবাইকে তিনি ডাক দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শক্তিশালী মাবুদ, আল্লাহ্‌ মাবুদ, কথা বলেছেন; পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দুনিয়ার সবাইকে তিনি ডাক দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত সমগ্র পৃথিবীর মানুষকে আহ্বান করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, যিনি ঈশ্বরদেরও ঈশ্বর স্বয়ং তিনি কথা বলছেন| তিনি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ‌ এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সমগ্র পৃথিবীর মানুষকে চিৎকার করে ডাক দিচ্ছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এক সর্বশক্তিমান সদাপ্রভুু ঈশ্বর এই কথা বললেন এবং সূর্য্যের উদয়স্থান থেকে অন্ত পর্যন্ত তিনি পৃথিবীকে ডাকছেন।