Psalms 50:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি ক্ষুধিত হলে তোমাকে বলবো না; কেননা দুনিয়া ও তার সমস্তই আমার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি আমি ক্ষুধার্ত হই আমি তোমাকে কিছু বলব না, কারণ এই পৃথিবী আমার, আর যা কিছু এতে আছে, তাও আমার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ক্ষুধিত হইলে তোমাকে বলিব না; কেননা জগৎ ও তাহার সমস্তই আমার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ক্ষুধিত হইলে তোমাকে বলিব না; কেননা জগৎ ও তাহার সমস্তই আমার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার খিদে পেলেও আমি তোমাকে বলতাম না, কারণ পৃথিবী আমার আর তার মধ্যে যা কিছু আছে সবই আমার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার খিদে পেলেও আমি তোমাকে বলতাম না, কারণ দুনিয়া আমার আর তার মধ্যে যা কিছু আছে সবই আমার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ক্ষুধিত হলে তোমার কাছে খাদ্য চাইব না, কারণ এ পৃথিবী আমার, তার যা কিছু সবই আমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ক্ষুধার্ত নই! যদি আমি ক্ষুধার্তও হতাম আমি তোমাদের কাছে আহার চাইতাম না| সারা পৃথিবী এবং তার মধ্যে যা যা আছে, আমিই পৃথিবীর এবং পৃথিবীর সমস্ত জিনিষের মালিক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি আমি ক্ষুধার্ত থাকি আমি তোমাকে বলব না; কারণ জগৎ ও তার সমস্তই আমার।