Psalms 50:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু দুষ্টকে আল্লাহ্ বলেন, আমার বিধি তবলিগ করতে তোমার কি অধিকার? তুমি আমার নিয়ম কেন মুখে এনেছ?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু দুষ্ট ব্যক্তিকে ঈশ্বর বলেন: “আমার বিধি পাঠ করার বা আমার নিয়ম তোমার মুখে আনার অধিকার কি তোমার আছে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু দুষ্টকে ঈশ্বর কহেন, আমার বিধি প্রচার করিতে তোমার কি অধিকার? তুমি আমার নিয়ম কেন মুখে আনিয়াছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু দুষ্টকে ঈশ্বর কহেন, আমার বিধি প্রচার করিতে তোমার কি অধিকার? তুমি আমার নিয়ম কেন মুখে আনিয়াছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ঈশ্বর দুষ্ট লোকদের এই কথা বলেন, “আমার আইন-কানুনের কথা বলার কিম্বা আমার ব্যবস্থার কথা মুখে আনার তোমার কি অধিকার আছে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আল্লাহ্ দুষ্ট লোকদের এই কথা বলেন, “আমার শরীয়তের কথা বলার কিংবা আমার ব্যবস্থার কথা মুখে আনার তোমার কি অধিকার আছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ঈশ্বর দুর্জনদের বলেনঃ কোন অধিকারে তুমি উচ্চারণ কর আমার অনুশাসন? কোন সাহসে মুখে আন আমার সঙ্গে সম্বন্ধের চুক্তির কথা?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু দুষ্ট লোকেদের ঈশ্বর বলেন, “তোমরা আমার বিধির সম্বন্ধে কথা বল| তোমরা আমার চুক্তির সম্বন্ধে কথা বল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু দুষ্টকে ঈশ্বর বলে, আমার নিয়মের প্রকাশের সাথে করতে তোমার কি অধিকার, তুমি আমার নিয়ম মুখে এনেছ।