Psalms 50:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
চোরকে দেখলে তুমি তার সঙ্গে বন্ধুত্ব করতে, তুমি ব্যভিচারীদের সহভাগী হতে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তুমি এক চোর দেখো, তুমি তার সঙ্গে যুক্ত হও; আর তুমি ব্যভিচারীদের সঙ্গে সময় কাটাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
চোরকে দেখিলে তুমি তাহার সহিত প্রণয় করিতে, তুমি ব্যভিচারীদের সহভাগী হইতে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
চোরকে দেখিলে তুমি তাহার সহিত প্রণয় করিতে, তুমি ব্যভিচারীদের সহভাগী হইতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চোরকে দেখলে তুমি তাকে সায় দাও, ব্যভিচারীদের সংগে মেলামেশা কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চোরকে দেখলে তুমি তাকে সায় দাও, জেনাকারীদের সংগে মেলামেশা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তস্করের সাক্ষাৎ পেলে তুমি বন্ধুত্ব কর তার সঙ্গে, লম্পটদের সহযোগিতা কর তুমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা একটা চোরকে দেখ এবং তার সঙ্গে যোগ দিতে ছুটে যাও| যারা ব্যভিচার করে তোমরা তাদের সঙ্গে বিছানায় ঝাঁপিয়ে পড়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তুমি একটি চোরকে দেখ তুমি তার সাথে একমত হও, তুমি ব্যভিচারিণীদের সাথে অংশগ্রহণ কর।