Psalms 50:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি এসব করেছ, আমি নীরব হয়ে রয়েছি; তুমি মনে করেছ, আমি তোমারই মত এক জন; আমি তোমাকে ভর্ৎসনা করবো, ও তোমার সাক্ষাতে সমস্ত কিছু বিন্যাস করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তুমি এসব করেছিলে আর আমি নীরব ছিলাম, তুমি ভেবেছিলে যে আমি ঠিক তোমারই মতো। কিন্তু এখন আমি তোমাকে তিরস্কার করব এবং আমার সব অভিযোগ তোমার সামনে রাখব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি এই সকল করিয়াছ, আমি নীরব হইয়া রহিয়াছি; তুমি মনে করিয়াছ, আমি তোমারই মতন; আমি তোমাকে ভর্ৎসনা করিব, ও তোমার সাক্ষাতে সমস্তের বিন্যাস করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি এই সকল করিয়াছ, আমি নীরব হইয়া রহিয়াছি; তুমি মনে করিয়াছ, আমি তোমারই মতন; আমি তোমাকে ভর্ৎসনা করিব, ও তোমার সাক্ষাতে সমস্তের বিন্যাস করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এ সবই তুমি করেছ, কিন্তু আমি মুখ খুলি নি; তুমি ভেবেছ আমি তোমারই মত একজন, কিন্তু আমি তোমার দোষ দেখিয়ে দেব আর তোমার সব কিছু তোমার চোখের সামনে পর পর তুলে ধরব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এ সবই তুমি করেছ, কিন্তু আমি মুখ খুলি নি; তুমি ভেবেছ আমি তোমারই মত একজন, কিন্তু আমি তোমার দোষ দেখিয়ে দেব আর তোমার সব কিছু তোমার চোখের সামনে পর পর তুলে ধরব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সব অপকর্ম তুমি করে চলেছ তবু তোমায় আমি বলি নি কিছুই, তাই তুমি ভেবেছ, আমি বুঝি তোমারই মত। আর নয়, আমার সহ্যের সীমা পার হয়ে গেছে, এবার আমি তিরস্কার করব তোমায় বিশ্লেষণ করে বুঝিয়ে দেব তোমার সব অপরাধ ও তার পরিণাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা ঐসব বাজে কাজ করেছো এবং আমি কিছু বলি নি| তাই তোমরা ভেবেছো আমিও ঠিক তোমাদের মত| তবে হ্যাঁ, আর বেশীদিন আমি চুপ করে থাকবো না! এটা আমি তোমার পরিষ্কার বুঝিয়ে দেবো এবং আমি সামনাসামনি তোমার সমালোচনা করবো!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি এই সব কাজ করেছ, আমি নীরব হয়ে আছি; তুমি চিন্তা কর আমি তোমার মত কেউ ছিলাম, কিন্তু আমি তোমাকে তিরস্কার করব ও তোমার চোখের সামনে সমস্ত কিছু ধ্বংস করব।