Psalms 50:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা যারা আল্লাহ্কে ভুলে যাচ্ছ, এই বিবেচনা কর, পাছে আমি তোমাদের বিদীর্ণ করি, আর উদ্ধার করার কেউ না থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা যারা ঈশ্বরকে ভুলে যাও, এখন বিবেচনা করো, নতুবা আমি তোমাদের ছিন্নভিন্ন করব, কেউ তোমাদের রক্ষা করবে না:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা যাহারা ঈশ্বরকে ভুলিয়া যাইতেছ, ইহা বিবেচনা কর, পাছে আমি তোমাদিগকে বিদীর্ণ করি, আর উদ্ধার করিবার কেহ না থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা যাহারা ঈশ্বরকে ভুলিয়া যাইতেছ, ইহা বিবেচনা কর, পাছে আমি তোমাদিগকে বিদীর্ণ করি, আর উদ্ধার করিবার কেহ না থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা যারা ঈশ্বরকে ভুলে গেছ কথাটা একবার ভেবে দেখো; তা না হলে আমি তোমাদের ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলব, তোমাদের বাঁচাবার কেউ থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা যারা আল্লাহ্কে ভুলে গেছ কথাটা একবার ভেবে দেখো; তা না হলে আমি তোমাদের ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলব, তোমাদের বাঁচাবার কেউ থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যারা বিস্মৃত হয়েছ ঈশ্বরকে, শোন এই কথা, অন্যথায় আমি তোমাদের সমূলে করব বিনাশ, তোমাদের উদ্ধার করার মত থাকবে না কেউ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা ঈশ্বরকে ভুলে গেছ| তাই আমি তোমাদের ছিন্নভিন্ন করার আগে যদি তোমরা উপলদ্ধি কর তো ভাল! আর যদি না বোঝ কেউ তোমাদের বাঁচাতে পারবে না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন তুমি এই কথা মনে করবে যারা ঈশ্বরকে ভুলে যায়, পাছে আমি তোমাকে টুকরো টুকরো করে ফেলি এবং তোমাকে সাহায্য করতে না আসি।