Psalms 50:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে ব্যক্তি উৎসর্গ হিসেবে আমার কাছে শুকরিয়া নিয়ে আসে, সেই আমার গৌরব করে; যে ব্যক্তি নিজের পথ সরল করে, তাকে আমি আল্লাহ্র উদ্ধার দেখাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা ধন্যবাদের নৈবেদ্য নিবেদন করে, তারা আমাকে সম্মান করে, আর যে নির্দোষ তাকে আমি আমার পরিত্রাণ দেখাব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে ব্যক্তি স্তবের বলি উৎসর্গ করে, সেই আমার গৌরব করে; যে ব্যক্তি নিজ পথ সরল করে, তাহাকে আমি ঈশ্বরের পরিত্রাণ দেখাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে ব্যক্তি স্তবের বলি উৎসর্গ করে, সেই আমার গৌরব করে; যে ব্যক্তি নিজ পথ সরল করে, তাহাকে আমি ঈশ্বরের পরিত্রাণ দেখাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যার জীবনে ধন্যবাদই হল তার উৎসর্গ সে-ই আমাকে সম্মান করে; যে আমার পথে চলে তাকে আমি উদ্ধার করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যার জীবনে শুকরিয়াই হল তার কোরবানী সে-ই আমাকে সম্মান করে; যে আমার পথে চলে তাকে আমি উদ্ধার করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কৃতজ্ঞতার অর্ঘ্য যে আমায় করে নিবেদন, সে-ই জানায় আমায় যোগ্য সম্মান, সৎপথে চলে যে, তারই কাছে আমি প্রকাশ করব ঐশ্বরিক পরিত্রাণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই যদি কোন লোক আমায় ধন্যবাদ বলি দেয় তবে সে আমার সম্মান করে| যদি সে সৎ উপায়ে বাঁচে তাকে বাঁচানোর জন্য আমি আমার সমস্ত ক্ষমতা প্রদর্শন করবো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে ব্যক্তি আমাকে ধন্যবাদের বলি উৎসর্গ করে এবং সেই আমার গৌরব করে; যে ব্যক্তি সঠিক পথের পরিকল্পনা করে, তাকে আমি ঈশ্বরের পরিত্রান দেখাব।