Psalms 50:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের আল্লাহ্‌ আসবেন, নীরব থাকবেন না; তাঁর আগে আগুন গ্রাস করবে, তাঁর চারদিকে প্রবল ঝড় বইবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের ঈশ্বর আসছেন আর তিনি নীরব রইবেন না; এক সর্বগ্রাসী আগুন তাঁর অগ্রবর্তী, এবং এক প্রচণ্ড ঝড় তাঁর চতুর্দিকে বইছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের ঈশ্বর আসিবেন, নীরব থাকিবেন না; তাঁহার অগ্রে অগ্নি গ্রাস করিবে, তাঁহার চারিদিকে অত্যন্ত ঝড় বহিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের ঈশ্বর আসিবেন, নীরব থাকিবেন না; তাঁহার অগ্রে অগ্নি গ্রাস করিবে, তাঁহার চারিদিকে অত্যন্ত ঝড় বহিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের ঈশ্বর আসছেন, তিনি মুখ খুলবেন; আগুন তাঁর আগে আগে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে চলবে; আর তাঁর চারপাশে ভীষণ ঝড় বইবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের আল্লাহ্‌ আসছেন, তিনি মুখ খুলবেন; আগুন তাঁর আগে আগে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে চলবে; আর তাঁর চারপাশে ভীষণ ঝড় বইবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের ঈশ্বর আসছেন নীরব পদসঞ্চারে নয়, সম্মুখে তাঁর সর্বগ্রাসী অগ্নিশিখা, তাঁকে ঘিরে আছে প্রচণ্ড ঘূর্ণিঝড়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের ঈশ্বর আসছেন এবং তিনি নীরব থাকবেন না| তাঁর সামনে সর্বগ্রাসী আগুন জ্বলছে| তাঁর চারদিকে প্রচণ্ড ঝড় বইছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের ঈশ্বর আসবেন নীরব থাকবেন না; তার আগে আগুন গ্রাস করবে এবং এটা তার চারপাশে অত্যন্ত ঝড় বইবে।