Psalms 50:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি ঊর্ধ্বস্থিত বেহশতকে আহ্বান করবেন, দুনিয়াকেও ডাকবেন, স্বীয় লোকদের বিচারের জন্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আকাশমণ্ডলকে তলব করলেন, এবং পৃথিবীকেও, যেন তিনি তাঁর ভক্তজনের বিচার করেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি ঊর্দ্ধস্থিত স্বর্গকে ডাকিবেন, পৃথিবীকেও ডাকিবেন, স্বীয় প্রজাদের বিচার জন্য;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি ঊর্ধ্বস্থিত স্বর্গকে ডাকিবেন, পৃথিবীকেও ডাকিবেন, স্বীয় প্রজাদের বিচারের জন্য;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর নিজের লোকদের বিচারে অংশ নেবার জন্য উপরের আকাশকে তিনি ডাক দিচ্ছেন, আর ডাক দিচ্ছেন পৃথিবীকে;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর নিজের বান্দাদের বিচারে অংশ নেবার জন্য উপরের আসমানকে তিনি ডাক দিচ্ছেন, আর ডাক দিচ্ছেন দুনিয়াকে;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর প্রজাদের বিচার সভায় স্বর্গ ও মর্ত্যকে তিনি আহ্বান করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন তিনি তাঁর লোকদের বিচার করেন তখন তিনি আকাশ ও পৃথিবীকে সাক্ষী থাকতে ডাকেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি উপরে স্বর্গকে ডাকবেন এবং পৃথিবীকেও ডাকবেন, যাতে নিজের লোকেদের বিচার করতে পারে।