Psalms 50:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার বিশ্বস্তদেরকে আমার কাছে একত্র কর, যারা কোরবানী নিয়ে আমার সঙ্গে নিয়ম করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমার পবিত্র লোকেদের আমার কাছে একত্রিত করো, যারা বলিদানসহ আমার সঙ্গে এক নিয়ম স্থাপন করেছিল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার সাধুদিগকে আমার কাছে একত্র কর, যাহারা বলিদান লইয়া আমার সহিত নিয়ম করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার সাধুদিগকে আমার কাছে একত্র কর, যাহারা বলিদান লইয়া আমার সহিত নিয়ম করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বলছেন, “আমার সেই ভক্তদের আমার কাছে একত্র কর, যারা পশু-উৎসর্গের মধ্য দিয়ে আমার স্থাপন করা ব্যবস্থা গ্রহণ করেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বলছেন, “আমার সেই ভক্তদের আমার কাছে জমায়েত কর, যারা পশু-কোরবানীর মধ্য দিয়ে আমার স্থাপন করা ব্যবস্থা গ্রহণ করেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি বলেছেনঃ আমার একনিষ্ঠ ভক্তবৃন্দকে একত্র কর আমার কাছে যারা বলিদানের অনুষ্ঠানে স্থাপন করেছে সন্ধিচুক্তি আমার সঙ্গে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বলেন, “হে আমার অনুগামীরা আমার চারিদিকে এস| হে আমার ভক্তসকল, আমরা একে অন্যের সঙ্গে চুক্তি করেছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমার বিশ্বস্ত ব্যক্তিদের একসঙ্গে আমার কাছে একত্র কর, যারা বলিদান দ্বারা আমার সাথে একটি নিয়ম করেছে।”