Psalms 50:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমার কোরবানী বিষয়ে তোমাকে ভর্ৎসনা করবো না, তোমার সমস্ত পোড়ানো-কোরবানী সতত আমার সম্মুখে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার নিবেদিত নৈবেদ্য সম্পর্কে আমি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনব না অথবা তোমার হোমবলি সম্পর্কে, যা সর্বক্ষণ আমার সামনে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমার বলিদান সকলের বিষয়ে তোমাকে ভর্ৎসনা করিব না, তোমার হোমবলি সকল সতত আমার সম্মুখে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমার বলিদান সকলের বিষয়ে তোমাকে ভর্ৎসনা করিব না, তোমার হোমবলি সকল সতত আমার সম্মুখে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার পশু-উৎসর্গ নিয়ে আমি তোমাকে দোষী করছি না; তোমার পোড়ানো-উৎসর্গ সব সময়ই তো আমার সামনে রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার পশু-কোরবানী নিয়ে আমি তোমাকে দোষী করছি না; তোমার পোড়ানো-কোরবানী সব সময়ই তো আমার সামনে রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার উদ্দেশে বলিদানের জন্য তোমাদের ভর্ৎসনা করব না আমি, নিত্য নিয়ত আমার কাছে তোমরা নিবেদন করছ হোমবলি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের বলি সম্পর্কে অভিযোগ করছি না| তোমরা ইস্রায়েলের লোকেরা সর্বদাই আমার কাছে হোমবলি দিয়েছ এবং প্রতিদিনই তোমরা তা আমায় দিয়েছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমার বলিদানের জন্য তোমাকে তিরস্কার করব না, তোমার হোমবলি সবদিন আমার সামনে থাকে।