Psalms 51:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। হযরত দাউদের কাওয়ালী। বৎশেবার কাছে তাঁর গমনের পর যখন নবী নাথন তাঁর কাছ আসলেন, সেই সময়কার। হে আল্লাহ্, তোমার অটল মহব্বত অনুসারে আমার প্রতি করুণা কর; তোমার প্রচুর করুণা অনুসারে আমার সমস্ত অধর্ম মার্জনা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ঈশ্বর, তোমার অবিচল প্রেম অনুযায়ী আমার উপর দয়া করো; তোমার অপার করুণা অনুযায়ী আমার সমস্ত অপরাধ মার্জনা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ঈশ্বর, তোমার দয়ানুসারে আমার প্রতি কৃপা কর; তোমার করুণার বাহুল্য অনুসারে আমার অধর্ম্ম সকল মার্জ্জনা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ঈশ্বর, তোমার দয়ানুসারে আমার প্রতি কৃপা কর; তোমার করুণার বাহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, তোমার অটল ভালবাসার জন্য আমার প্রতি দয়া কর; তোমার অসীম করুণার জন্য তোমার প্রতি আমার সব বিদ্রোহ ক্ষমা কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্, তোমার অটল মহব্বতের জন্য আমার প্রতি দয়া কর; তোমার অসীম মমতার জন্য তোমার প্রতি আমার সব বিদ্রোহ মাফ কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, তোমার অবিচল প্রেমের গুণে কৃপা কর আমায়, তোমার অসীম করুণায় মার্জনা কর আমার সকল অপরাধ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার মহান প্রেমময় দয়ার জন্য এবং আপনার মহান করুণা দিয়ে আমার সমস্ত পাপসমূহ ধুয়ে মুছে দিন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর আমার উপর করুণা কর; তোমার নিয়মের বিশ্বস্ততার কারণে; তোমার দয়ার অনুসারে আমার অন্যায় ক্ষমা কর।