Psalms 51:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আল্লাহ্, হে আমার উদ্ধারের আল্লাহ্, রক্তপাতের দোষ থেকে আমাকে উদ্ধার কর, আমার জিহ্বা তোমার ধর্মশীলতার বিষয় গান করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রক্তপাতের দোষ থেকে আমাকে উদ্ধার করো, হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর আমার রক্ষাকর্তা, আর আমার জিভ তোমার ন্যায়পরায়ণতার বিষয়ে গান করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ঈশ্বর, হে আমার পরিত্রাণের ঈশ্বর, রক্তপাতের দোষ হইতে আমাকে উদ্ধার কর, আমার জিহ্বা তোমার ধর্ম্মশীলতার বিষয় গান করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ঈশ্বর, হে আমার পরিত্রাণের ঈশ্বর, রক্তপাতের দোষ হইতে আমাকে উদ্ধার কর, আমার জিহ্বা তোমার ধর্মশীলতার বিষয় গান করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, আমার উদ্ধারকর্তা ঈশ্বর, খুনের দায় থেকে তুমি আমাকে বাঁচাও; তাতে আমার মুখ থেকে তোমার ন্যায্যতার গান বেরিয়ে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্, আমার নাজাতদাতা আল্লাহ্, খুনের দায় থেকে তুমি আমাকে বাঁচাও; তাতে আমার মুখ থেকে তোমার ন্যায্যতার কাওয়ালী বেরিয়ে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, হে আমার পরিত্রাতা ঈশ্বর, হত্যার অপরাধ থেকে আমায় রক্ষা কর। আমার রসনা মুখর হবে তোমারই ন্যায়পরতার জয়গানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, মৃত্যুর শাস্তি থেকে আমায় নিষ্কৃতি দিন| হে আমার ঈশ্বর, আপনিই সেই, যিনি আমায় রক্ষা করেন! আমার জন্য আপনি যে সব ভালো কাজ করেছেন, তা নিয়ে আমায় গান গাইতে দিন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর, আমার পরিত্রানের ঈশ্বর, রক্তপাতের দোষ থেকে আমাকে ক্ষমা কর এবং আমি তোমার ধার্মিকতার জন্য গান করব।