Psalms 51:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মালিক, আমার ওষ্ঠাধর খুলে দাও, আমার মুখ তোমার প্রশংসা তবলিগ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমার ঠোঁট খুলে দাও, আর আমার মুখ তোমার প্রশংসা ঘোষণা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে প্রভু, আমার ওষ্ঠাধর খুলিয়া দেও, আমার মুখ তোমার প্রশংসা প্রচার করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে প্রভু, আমার ওষ্ঠাধর খুলিয়া দেও, আমার মুখ তোমার প্রশংসা প্রচার করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে প্রভু, আমার মুখ খুলে দাও, আমি তোমার প্রশংসা প্রচার করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মালিক, আমার মুখ খুলে দাও, আমি তোমার প্রশংসা প্রচার করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, খুলে দাও আমার ওষ্ঠাধর, আমি গাইব তোমার স্তুতিগান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার, আপনার সম্মানে আমি মুখ খুলবো এবং আপনার প্রশংসা গান গাইবো!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু, আমার ঠোঁট খুলে দাও এবং আমার মুখ তোমার প্রশংসা প্রচার করবে।