Psalms 51:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌র কোরবানী হল ভগ্ন রূহ্‌; হে আল্লাহ্‌, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভগ্ন আত্মা আমার নৈবেদ্য, হে ঈশ্বর; ভগ্ন ও অনুতপ্ত হৃদয় হে ঈশ্বর, তুমি তুচ্ছ করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বরের গ্রাহ্যবলি ভগ্ন আত্মা; হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বরের গ্রাহ্যবলি ভগ্ন আত্মা; হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাংগাচোরা অন্তরই ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ; হে ঈশ্বর, নত এবং নম্র মনকে তুমি তুচ্ছ করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাংগাচোরা অন্তরই আল্লাহ্‌র কবুলের যোগ্য কোরবানী; হে আল্লাহ্‌, নত এবং নম্র মনকে তুমি তুচ্ছ করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, তোমার চরণে আমি করি নিবেদন আমার বিনম্র হৃদয় আপন হাতে যাকে তুমি করেছ শোধন, অনুতাপে দগ্ধ সেই বিচূর্ণ হৃদয় –তাকে তুমি করবে না প্রত্যাখ্যান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর যে বলি চান তা হল এক অনুতপ্ত আত্মা| হে ঈশ্বর, যদি একজন লোক নম্র হৃদয়ে ও বশ্যতার মন নিয়ে আপনার কাছে আসে তাকে আপনি ফিরিয়ে দেবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর গ্রাহ্য বলি আমার ভগ্ন আত্মা; ঈশ্বর তুমি ভগ্ন এবং চূর্ণ হৃদয়কে তুচ্ছ কোরো না।