Psalms 51:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তুমি ধার্মিকতার কোরবানী, পোড়ানো-কোরবানী ও সমপূর্ণ পোড়ানো-কোরবানীতে প্রীত হবে; তখন লোকে তোমার কোরবানগাহ্‌র উপরে ষাঁড়গুলোর কোরবানী করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তুমি ধার্মিকদের নৈবেদ্যে আর সম্পূর্ণ হোমবলিতে আমোদ করবে; তখন লোকে তোমার বেদিতে বলদ উৎসর্গ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তুমি ধার্ম্মিকতার বলি, হোম ও পূর্ণাহুতিতে প্রীত হইবে; তখন লোকে তোমার বেদির উপরে বৃষদিগকে উৎসর্গ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তুমি ধার্মিকতার বলি, হোম ও পূর্ণাহুতিতে প্রীত হইবে; তখন লোকে তোমার বেদির উপরে বৃষদিগকে উৎসর্গ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে যোগ্য মনোভাব নিয়ে করা উৎসর্গের অনুষ্ঠানে, পোড়ানো-উৎসর্গে আর নিঃশেষে পোড়ানো-উৎসর্গে তুমি আনন্দ পাবে, আর তোমার বেদীর উপরে লোকে ষাঁড় উৎসর্গ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে যোগ্য মনোভাব নিয়ে দেওয়া কোরবানীতে, পোড়ানো-কোরবানীতে আর নিঃশেষে পোড়ানো-কোরবানীতে তুমি আনন্দ পাবে, আর তোমার কোরবানগাহের উপরে লোকে ষাঁড় কোরবানী দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তুমি প্রীত হবে যথাবিহিত বলিদানে, প্রীতিলাভ করবে তুমি হোমবলি ও পূর্ণাহুতিতে, ভক্তেরা তখন বৃষবলি দেবে তোমারই পুণ্য বেদীতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে আপনি হোমবলি এবং সব উত্তম বলি উপভোগ করতে পারবেন| লোকরা আবার আপনার বেদীতে ষাঁড় বলি দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তুমি ধার্মিকতার উৎসর্গের মধ্যে আনন্দিত হবে; পোড়ানো-উৎসর্গের এবং পূর্ণ-উৎসর্গের; তখন লোকে তোমার বেদির উপরে ষাঁড় উৎসর্গ করবে।