Psalms 51:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি গুনাহ্ করেছি, তোমার দৃষ্টিতে যা কুৎসিত, তা-ই করেছি; অতএব তুমি তোমার কালামে ধর্মময়, আপনার বিচারে নির্দোষ রয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার বিরুদ্ধে, তোমারই বিরুদ্ধে, আমি পাপ করেছি আর তোমার দৃষ্টিতে যা অন্যায় তাই করেছি; অতএব তুমি তোমার বাক্যে ধর্মময় আর যখন বিচার করো তখন ন্যায়পরায়ণ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করিয়াছি, তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত, তাহাই করিয়াছি; অতএব তুমি আপনার বাক্যে ধর্ম্মময়, আপনার বিচারে নির্দ্দোষ রহিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করিয়াছি, তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত, তাহাই করিয়াছি; অতএব তুমি আপনার বাক্যে ধর্মময়, আপনার বিচারে নির্দোষ রহিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি আর তোমার চোখে যা খারাপ তা-ই করেছি। কাজেই তোমার রায় ঠিক, তোমার বিচার নিখুঁত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি গুনাহ্ করেছি আর তোমার চোখে যা খারাপ তা-ই করেছি। কাজেই তোমার রায় ঠিক, তোমার বিচার নিখুঁত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার বিরুদ্ধে, একমাত্র তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি, তোমার দৃষ্টিতে যা কিছু মন্দ, তা-ই করেছি আমি। সুতরাং ন্যায্য তোমার দণ্ডাদেশ, নিখুঁত তোমার বিচার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সব কাজকে আপনি গর্হিত বলেন, সেই সব কাজই আমি করেছি| ঈশ্বর আপনিই সেই পরম এক যার বিরুদ্ধে আমি পাপ করেছি| এইসব কথা আমি স্বীকার করেছি যাতে মানুষ বোঝে আমি ভুল কিন্তু আপনি সঠিক| আপনার সব সিদ্ধান্ত যথাযথ নিরপেক্ষ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি এবং তোমার দৃষ্টিতে যা মন্দ, তাই করেছি; তোমার বাক্যে ধর্মময়, তোমার বিচারে নির্দোষ।