Psalms 51:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব দ্বারা আমাকে গুনাহ্ মুক্ত কর, তাতে আমি পবিত্র হব; আমাকে ধুয়ে ফেল, তাতে আমি হিমের চেয়ে সাদা হব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার পাপ থেকে আমাকে শুদ্ধ করো, আর আমি নির্মল হব; আমাকে পরিষ্কার করো, আর আমি বরফের থেকেও সাদা হব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এসোব দ্বারা আমাকে মুক্তপাপ কর, তাহাতে আমি শুচি হইব; আমাকে ধৌত কর, তাহাতে আমি হিম অপেক্ষা শুক্ল হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এসোব দ্বারা আমাকে শুচি কর, তাহাতে আমি শুচি হইব; আমাকে ধৌত কর, তাহাতে আমি হিম অপেক্ষা শুক্ল হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এসোব গাছের ডাল দিয়ে তুমি আমাকে শুচি কর, তাতে আমি শুচি হব; আমাকে ধূয়ে নাও, তাতে আমি ধব্ধবে সাদা হব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এসোব গাছের ডাল দিয়ে তুমি আমাকে পাক-সাফ কর, তাতে আমি পাক-সাফ হব; আমাকে ধূয়ে নাও, তাতে আমি ধব্ধবে সাদা হব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এসোব লতা দিয়ে শোধন কর আমায়, তাহলে আমি হব নির্মল। ধৌত কর আমায় আমি হব তুষারের চেয়েও শুভ্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এসবের দ্বারা আমার সব পাপ মুছে দিন, আমায় পবিত্র করে দিন| সমস্ত পাপ ধুয়ে দিয়ে আমাকে তুষারের থেকেও শুভ্র করে দিন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এসোব দ্বারা আমাকে শুদ্ধ কর, তাতে আমি শুচি হব; আমাকে ধৌত কর এবং তাতে আমি তুষারের চেয়ে সাদা হব।